ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের সুন্দরবনের কচিখালী হরিণসহ হাতে-নাতে চোরা শিকারী আটক


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৫:১১

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কচিখালী ডিমেরচর এলাকা থেকে ফাঁদে আটকা হরিণসহ একজন চোরা শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। উদ্ধার করা হরিণটিকে বুধবার বিকেলে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।  বাগেরহাট বিভাগীয় বন অফিস জানায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা বুধবার ১২টার দিকে সুন্দরবনের ডিমেরচর বনাঞ্চলে  টহলে যায়। এ সময় বনের মধ্যে ব্যাপক জায়গা জুড়ে হরিণ শিকারের মালা ফাঁদ পাতা এবং একটি চিত্রল হরিণ ফাঁদে আটকে রয়েছে দেখতে পায়। বনরক্ষীরা বনের মধ্যে তল্লাশী করে এক শিকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় অন্য দুই শিকারী বনের গহিনে পালিয়ে যায়। আটক শিকারী  বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামের আঃ হাকিম (৪০)। বনরক্ষীরা ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মালা ও ছিটকা ফাঁদ ও ৭টি প্লাষ্টিকের বস্তা জব্দ করেছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমান জানান, ডিমেরচরে শিকারীর পাতা ফাদঁ থেকে উদ্ধার করা হরিণটি বনে অবমুক্ত করা হয়েছে। এবং আটক ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় বন  আইনে মামলার প্রস্তুতি চলমান।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত