বাউফলে যুবককে প্রকাশ্যে পিটিয়ে জখম, দোকান ভাঙচুর ও লুটের অভিযোগ
পটুয়াখালীর বাউফলে শিশুদের খেলা নিয়ে বিরোধের জেরে মামুন (৩৩) নামে এক যুবককে প্রকাশ্যে বেধড়ক মারধর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোসিংগা ইউনিয়নের আফসেরের গ্রেজ বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মামুন বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোসিংগা গ্ৰামের ১ নম্বর ওয়ার্ডে শিশুদের খেলা নিয়ে মামুনের ছেলের সাথে প্রতিবেশী সাদ্দামের ছেলের হাতাহাতি হয়। এ নিয়ে উভয় পরিবারের অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় বিএনপি নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম তালুকদারকে জানানো হয়। তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন।
তবে অভিযোগ রয়েছে, এই আশ্বাসের ঘণ্টাখানেক পরই সন্ধ্যায় আফসেরের গ্রেজ বাজারে মামুনকে একা পেয়ে সাদ্দাম ও তার দুই ভাই মিলে হামলা চালায়। হামলায় মামুন গুরুতর আহত হয়ে প্রাণ বাঁচাতে পাশের একটি মুদি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও তাণ্ডব চালায়। তারা দোকানের মালামাল ভাঙচুর করে এবং ক্যাশ থেকে নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বাজার এলাকায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা এ ঘটনায় জড়িত সাদ্দাম ও তার ভাইদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় আহত মামুনের পরিবার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ জানায়, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার