গাইবান্ধার ফুলছড়িতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে ফুলছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, ফুলছড়ি পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম এবং ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মজিবর রহমান। এছাড়াও শিক্ষার্থী জুই আক্তার ও ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম বিনতে আজাদ তাদের মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি হলো তরুণ সমাজ। শিক্ষা, নৈতিকতা, প্রযুক্তি জ্ঞান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন, সঙ্গীত ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬