চট্টগ্রামে শুরু হলো সাগর–রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
র্মম হত্যাকাণ্ডের শিকার দেশ বিদেশে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি’র স্মরণে চট্টগ্রামে শুরু হয়েছে ‘সাগর–রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’। সাংবাদিকদের ঐক্য, সৌহার্দ্য ও ন্যায়বিচারের দাবিকে সামনে রেখে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন টেলিভিশন, প্রিন্ট, অনলাইন ও ভিডিও জার্নালিজমে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
বুধবার (৭ জানুয়ারি) রাতে চান্দগাঁওয়ের ফরচুন স্পোর্টস অ্যারেনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন এভারেস্টসহ চারটি আট হাজারী পর্বত বিজয়ী একমাত্র বাংলাদেশি পর্বতারোহী ডা. বাবর আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সাংবাদিকদের কর্মব্যস্ততার মাঝেও এমন একটি ব্যতিক্রমধর্মী ও অর্থবহ আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি আরও বলেন, সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার এখনো সম্পন্ন না হওয়ায় এই স্মৃতি টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি ন্যায়বিচারের দাবিকে স্মরণ করিয়ে দেওয়ার একটি শক্ত বার্তাও বহন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউজ পোর্টাল সিভয়েস টোয়েন্টিফোর-এর সম্পাদক জুনায়েদ ইজদানী রবিন, ফরচুন স্পোর্টস অ্যারেনার ডিরেক্টর সাইমুম শাহাদাত, রাইজিংবিডির চট্টগ্রাম ব্যুরো প্রধান রেজাউল করিম, পাশাপাশি গণমাধ্যমকর্মী শুভ্রজিৎ বড়ুয়া, বাইজিদ ইমন, শাহরুখ, রাকিবসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে সাঙ্গু একাদশ ২–১ গোলে হালদা একাদশকে পরাজিত করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় সাঙ্গু একাদশ। দ্বিতীয় ম্যাচে মাতামুহুরি একাদশ ২–০ গোলে কর্ণফুলী একাদশকে পরাজিত করে মাঠ ছাড়ে। তৃতীয় ম্যাচে আবারও সাফল্যের ধারা বজায় রেখে সাঙ্গু একাদশ ২–১ গোলে মাতামুহুরি একাদশকে হারায়। দিনের চতুর্থ ম্যাচে কর্ণফুলী ও হালদা একাদশের মধ্যকার লড়াইটি ১–১ গোলে ড্র হয়।
টুর্নামেন্টের ম্যাচগুলো পরিচালনা করছেন ফিফার তালিকাভুক্ত রেফারি নয়ন এবং বাফুফে তালিকাভুক্ত রেফারি রানা, যাদের দক্ষ ও নিরপেক্ষ পরিচালনায় ম্যাচগুলো প্রাণবন্ত হয়ে ওঠে।
এই টুর্নামেন্টে টেলিভিশন, প্রিন্ট, অনলাইন ও ভিডিও জার্নালিজমে কর্মরত প্রায় ৪০ জন গণমাধ্যমকর্মী খেলোয়াড় অংশগ্রহণ করছেন। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং সুস্থ বিনোদনের মাধ্যমে পেশাগত চাপ কমানোর পাশাপাশি সাগর–রুনির স্মৃতিকে নতুন প্রজন্মের সাংবাদিকদের মাঝে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।
আগামী ১০ জানুয়ারি এই টুর্নামেন্টের পর্দা নামবে। ওই দিন অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেবেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার