ফরিদপুরের বোয়ালমারীতে ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ফরিদপুরের বোয়ালমারীতে ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে খরিফ-২/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ওই সব কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ২০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি মাসকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক এই বীজ ও সার বিতরণ কো হয়।
উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়।
উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাসের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বোয়ালমারী থানা পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার মো. শরিফুল ইসলাম প্রমুখ।
এমএসএম / জামান
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা