বাংলাদেশি ঐতিহ্যের বিশ্বস্বীকৃতি ছড়িয়ে দিতে নিউইয়র্কে পিয়াল হোসেনের ফ্যাশন ফেস্ট
বাংলাদেশের ঐতিহ্যবাহী বয়নশিল্প ও ফ্যাশনপণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রসারে কাজ করে যাচ্ছেন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন। দেশের জামদানি ও টাঙ্গাইলের তাঁতের শাড়ির মতো ঐতিহ্যবাহী পণ্যকে বিশ্ববাজারে তুলে ধরাই তাঁর আগামী দিনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, আগামী ১ মার্চ থেকে চাঁদ রাত পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স প্যালেসে বিশেষ এক ফ্যাশন মেলার আয়োজন করছেন পিয়াল হোসাইন। মেলায় থাকবে জামদানি, টাঙ্গাইল শাড়ি, পাঞ্জাবি, গহনা,শান্তি নিকেতনের তাঁত সাউথের কাঞ্জিপুরাম, ভারতীয় বেনারসি শাড়িসহ বাঙালি সংস্কৃতি ও ফ্যাশনের নানা ধরণের পোশাক ও পণ্য। এই আয়োজনকে ইতোমধ্যে বাংলাদেশি সেলিব্রেটি, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রোমোটার ও শীর্ষস্থানীয় ইনফ্লুয়েন্সাররা স্বাগত জানিয়েছেন ও প্রশংসা করেছেন। বাংলাদেশি ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি জামদানি শাড়ি ২০১৬ সালের ১৭ নভেম্বর জামদানিকে দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জামদানি বয়নশিল্প রয়েছে ইউনেস্কোর অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায়। টাঙ্গাইল শাড়ি ২০২৩ সালে টাঙ্গাইল শাড়ি বুননশিল্পও অন্তর্ভুক্ত হয়েছে ইউনেস্কোর ঐতিহ্য তালিকায়।
এ দুই ঐতিহ্যবাহী শিল্পকে বাংলাদেশের গৌরব হিসেবে তুলে ধরছেন ডিজাইনার পিয়াল হোসেন। বাংলা পণ্যের বৈশ্বিক বাজারে স্বপ্ন নিজের পরিকল্পনা সম্পর্কে পিয়াল হোসাইন বলেন, আমাদের দেশীয় পণ্যগুলো বিশ্ববাজারে তুলে ধরা আমার স্বপ্ন ও লক্ষ্য। জামদানি ও টাঙ্গাইল শাড়ি ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ,এখন সেগুলোর বাজার আরও বিস্তৃত করতে চাই।
তিনি আরও জানান, এর আগে বাংলাদেশেও বহু আয়োজন করেছেন তিনি। এবার প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশের ঐতিহ্য পৌঁছে দিতে আমেরিকায় আয়োজন করছেন এই মেলা। পিয়াল হোসানের প্রত্যাশা নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বাঙালিরা পরিবার-পরিজন নিয়ে মেলায় যোগ দেবেন এবং প্রিয় বাঙালি পোশাক কিনে সমর্থন জানাবেন।
Aminur / Aminur
আট বছর পর রাজেশের সুরে আসিফ
ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব ‘প্রাক্তন’ সালমান খানের
ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট
এবার কেরালা মিশনে ‘একেনবাবু’
দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট
যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান
গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?
ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো