ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে ৪৫ লিটার চুলাই মদসহ আটক এক


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৯-১-২০২৬ দুপুর ২:২
সুনামগঞ্জের দিরাই উপজেলার  শ্যামারচর বাজার হইতে শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে ব্যাগে ভর্তি চুলাই মদ ( বাংলা মদ) মোটর সাইকেলে পরিবহন করে নিয়ে যাওয়ার সময় খালিয়াজুরী উপজেলাধীন কৃষ্ণপুর ইউনিয়নের হাজী আলী আকবর সরকারী কলেজ সংলগ্ন এলাকায় ৮ জানুয়ারী দিবাগত রাত আট ঘটিকার সময়   এক মাদক ব্যবসায়ীকে আটক করে এলাকা বাসী। বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ নাসির উদ্দীন। 
 
আটককৃত মাদক ব্যবসায়ী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শ্যমারচর বাজার সংলগ্ন মাইজহাটী এলাকার মাওলানা আজিজুর রহমানের ছেলে মোঃ মামুন মিয়া ( ৩৫)  । 
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  শ্যামারচর হইতে সাতপাড়া বাজার এলাকায় মোটরসাইকেল যোগে যাওয়ার সময় কৃষ্ণপুর হাজী আলী আকবর সরকারী কলেজে কাছে মাদক ব্যবসায়ী মতিগতি সন্দেহ জনক হলে স্থানীয় লোকজন ধাওয়া দিলে মাদক কারবারী ও মোটরসাইকেল চালক  মাদক ও মোটরসাইকেল রেখে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী মামুনকে আটক করে কৃষ্ণপুর বাজারে নিয়ে আসে ও মোটর সাইকেল চালক পালিয়ে যায়। মোটর সাইকেল চালক শাল্লা উপজেলার শশাকান্দা গ্রামের  আনোয়ার। 
 
কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম মোড়ল বলেন, স্থানীয় লোকজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জানতে পেরে আমি খালিয়াজুরী থানাকে অবগত করি। পরে থানার লোকজন মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নিয়ে যায়। 
 
এ বিষয়ে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক জানান, মাদক ব্যবসায়ীকে আটক করার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ফোর্সসহ ঘটনা স্থলে উপস্থিত হয়ে আটককৃত মাদক ব্যবসায়ীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। 
 
খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজ সকালে আদালতে সুপর্দ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত