কোনাবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে কোনাবাড়ী থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে
মহানগরীর আমবাগ তেঁতুল তোলা মোড় এলাকায় এ দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের সঞ্চালনায়
সাবেক সভাপতি মোঃ রবিউল আলম রবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, কোনাবড়ী থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়ার আগে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয়। এর পর দোয়ায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা হয়। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের বাসিন্দা করেন,এ কামনা করা হয়।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ