১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে জয়ী হয়ে তারেক রহমানকে কুমিল্লা উপহার দেবো — হাজী ইয়াছিন
গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লা মহানগরের ১২ থেকে ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির ধর্দমসাগর দলীয় কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
তিনি বলেন, “কুমিল্লার মানুষ চাঁদাবাজকে পছন্দ করে না, মামলা-বাজকেও পছন্দ করে না। আপনারা সবাই জানেন, আমি কখনো চাঁদাবাজি করিনি। কুমিল্লায় যেন প্রত্যেকে একেকজন ইয়াছিন হতে পারেন—এই স্বপ্ন নিয়ে কাজ করছি।”
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে হাজী ইয়াছিন বলেন, “আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে এই কুমিল্লা হবে একটি ভিন্ন ও সম্মানজনক কুমিল্লা। আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে বিজয় অর্জনের মাধ্যমে আমরা জনাব তারেক রহমানকে এই কুমিল্লা উপহার দেবো—ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “যেখানে অন্যায়ের রাজনীতি থাকবে না, অন্যায় করে নেতা হওয়ার সংস্কৃতি থাকবে না। নেতা হলেই সবকিছুর ঊর্ধ্বে—এমন ভাবনা চলতে পারে না। তা হলে সমাজে কখনো পরিবর্তন আসবে না।”
নতুন প্রজন্মের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “নতুন প্রজন্মের কাছে ৪৫ শতাংশ ভোট রয়েছে। তারা আগের চেয়ে অনেক বেশি সচেতন। আসুন, সবাই মিলে কুমিল্লাকে গড়ে তুলি।”
শেষে তিনি বলেন, “আল্লাহ যদি সহায় হন এবং আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আবারও কথা দিচ্ছি—এই কুমিল্লা হবে সম্পূর্ণ ভিন্ন এক কুমিল্লা।”
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied