ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

আওয়ামী লীগ নেতার বাড়ি-ভিটা দখল করতে এসে কুড়িগ্রামের উলিপুরে ৮ ভাড়াটে ক্যাডার আটক


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ৩০-৯-২০২১ রাত ৯:৩৩

কুড়িগ্রাম থেকে ভাড়ায় (ভাড়াটিয়া) উলিপুরে এসে আওয়ামী লীগ নেতার বিরোধপূর্ণ বাড়ি-ভিটা দখল করতে গিয়ে জনতার হাতে ৮ যুবক আটক হয়েছে। পরবর্তীতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বামনাছড়া গ্রামের রশিদ মার্কেট এলাকায়। এ ঘটনায় পুলিশ আটককৃতদের বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাজু ইসলামের সাথে প্রতিবেশী আব্দুল হাইয়ের ১০ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার মিটিং-সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

জানা গেছে, প্রায় ৩০ বছর পূর্বে রাজু ইসলামের পিতা মফিজল হক ও আব্দুল হাইয়ের পিতা নাসির উদ্দিন ব্যাপারী বামনাছড়া গ্রামের রশিদ মার্কেট এলাকায় ১০ শতক জমি নিজেদের সুবিধার্থে অ্যাওয়াজ বদল (পরিবর্তন) করে নিজেদের দখলে নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু এ ব্যাপারে মৌখিক চুক্তি হলেও কোনো দলিল সম্পাদন করা হয়নি।

রাজু ইসলাম অভিযোগ করে বলেন, বুধবার বিকেলে তার বাড়ি-ভিটা দখলে নিতে আব্দুল হাই কুড়িগ্রাম জেলা সদর থেকে একদল ভাড়াটিয়া ক্যাডার নিয়ে আসে। তারা অতর্কিত বাড়িতে ঢুকে সবাইকে বের করে দিয়ে বাড়ির দখল নেয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির ও আশপাশের লোকজন চিৎকার শুরু করলে স্থানীয় মসজিদ থেকে মাইকিং কোর পর ওই বহিরাগত যুবকদের গ্রামবাসী ঘিরে ফেলেন। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বহিরাগত ৮ যুবকে আটক করে থানায় নিয়ে আসে। রাতেই তাদের বিরুদ্ধে নিবর্তনমূলক আইনে মামলা দায়ের করা হয়।

 আটককৃতরা হলো- কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে আকাশ (১৯), আলী হোসেনের ছেলে হারুন অর রশিদ (৩২), দেলোয়ার হোসেনের ছেলে রাসেল রানা (৩৬), শ্যামল রায়ের ছেলে স্বাধীন (১৯), আ. লতিফের ছেলে সাঈদ (২৪), মোখলেছুর রহমানের ছেলে আহসান হাবীব (২২), দেলোয়ার হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২৬) এবং আব্দুল আজিজের ছেলে আল আমিন আহম্মেদ শুভ (২৬)।

এ বিষয়ে আব্দুল হাইয়ের জামাতা মিজানুর রহমান জমি নিয়ে বিরোধের কথা স্বীকার করে বলেন, আটককৃতরা আমাদের আত্মীয়স্বজন। তারা এখানে বেড়াতে এলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। জমি দখলে নেয়ার মতো কোনো ঘটনা ছিল না।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, আটককৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। আটক শুভ ও রাসেলের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় একাধিক মামলা রয়েছে।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার

সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা

বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা

পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন

কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান

কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা

সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন

মানিকগঞ্জে চরাঞ্চল থেকে আবারো রাছেল ভাইপার উদ্ধার