পাঁচবিবিতে দৈনিক সকালের সময় পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জমকালো আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে দৈনিক সকালের সময় পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১০ জানুয়ারি শনিবার বেলা ১২ টায় এ উপলক্ষ্যে পত্রিকাটির স্থানীয় প্রতিনিধি'র উদ্যোগে পাঁচবিবি প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল বাশার, পাঁচবিবি বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মাবুদ হোসেন, নজিবুল্লাহ, দৈনিক সকালের সময় পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি আব্দুল হাসিব, পাঁচবিবি প্রেসক্লাবের সহ সভাপতি দুলাল অধিকারী, সিনিয়র সাংবাদিক সাকোয়াত হোসেন, আকতার হোসেন বকুল, বাবুল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সংবাদপত্র ও সাংবাদিক সমাজের আয়না স্বরূপ। তিনি অত্র উপজেলার বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সঠিক সংবাদ তুলে ধরার আহবান জানান।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার