হাটহাজারীতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেলো হাইচ চালকের
হাটহাজারীতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহাবুল আলম (৩৫) নামে এক হাইচ গাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাটহাজারী মডেল থানার এসআই মোবারক জানান , পৌরসভার কলাবাগান এলাকার প্রাইভেটকার ও হাইচ গাড়ির স্টেশনে এ ঘটনা ঘটে। ভোররাত ৪টার সময় বিয়ে বাড়ির ভাড়া নিয়ে আসার পর ওয়াপদা গেইট জিন্নাহ শপিং সেন্টােরের সামনে এ হত্যাকান্ড ঘটে।
জেলা কার মাইক্রো জিপ সমিতি সভাপতি মো:ইব্রাহিম জানান, ঘটনার কিছুক্ষন পর আমাদের সদস্য মাধ্যামে জানার পর ঘটনাস্থলে যাওয়ার পর মাহবুব কে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার কতব্যরত চিকিৎসক চমেক রেফার করে। পরবর্তীতে চমকে নেওয়ার পথে তার মৃত্য হয়। নিহত মাহাবুল আলম হাটহাজারী পৌরসভার আজিমপাড়ার মৃত আব্দুল নবীর পুত্র। তারা ৫ ভাই বোন। তবে মাহাবুল আলম অবিবাহিত বলে জানা গেছে। এদিকে নিহতের ঘটনায় তার সহকর্মী মাইক্রোবাস চালক সমিতির নেতাকর্মীরা এ হত্যাকান্ডের প্রতিবাদ ও খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের কলাবাগান এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত মাহবুবের মামা সালাউদ্দিন জানান,আমার ভাগিনা বিয়ের ভাড়ার যাত্রী নামিয়ে দিয়ে এসে ওয়াপদা গেইট এলাকায় গাড়ি পারকিং করে দাড়িয়ে ছিল। হঠাৎ কয়েকজন দুস্কৃতকারীসিএনজি যোগে এসে আমার ভাগিনার সাথে কথাকাটাকাটি হয়।একপর্যায়ে তাকে চুরিকাঘাত করে পালিয়ে যায়। আসামীদের অবিলম্বে আটক করে দ্রুত বিচার আওয়াতায় আনার দাবি জানাচ্ছি।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান