সংবাদ প্রকাশের জের ধরে
রূপগঞ্জে দুই সাংবাদিককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত, থানায় মামলা, গ্রেপ্তার-১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জের ধরে প্রতিপক্ষের লোকজন রাশেদুল ইসলাম ও নাজমুল হাসান নামে দুই সাংবাদিককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের দক্ষিণবাগ হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে রাশেদুল ইসলাম বাদী হয়ে রুপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ আফজাল হোসেনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আফজাল হোসেন উপজেলার দক্ষিণবাগ এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।
রাশেদুল ইসলাম জানান, তিনি দৈনিক মানবকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। স্থানীয় সন্ত্রাসী আফজাল হোসেন, জাকির হোসেন, জয়নাল, সুখেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় গোলাম দস্তগীর গাজীর সঙ্গে সখ্যতা গড়ে সাধারণ মানুষের জমি জবর দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে। ৫ ই আগস্টের পর আওয়ামী লীগ নেতা আফজাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। রাশেদুল ইসলাম সহ তার সহকর্মীরা ঘটনার সংবাদ প্রকাশ করে। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে রাশেদুল ইসলাম তার সহকর্মী এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাজমুল হাসানকে নিয়ে দক্ষিণবাগ এলাকায় তার জমি দেখতে যান। ওই সংবাদ প্রকাশের জের ধরে আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, জাকির হোসেন, জয়নাল, সুখেনসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাশেদুল ইসলাম ও নাজমুল হাসানের উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন রাশিদুল হাসান ও নাজমুল হাসানকে লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে আহত করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে সাংবাদিকরা রাশেদুল ইসলাম ও নাজমুল হাসানকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। এই ঘটনায় সাংবাদিক রাশিদুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানা একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে সাথে একজনকে গ্রেফতার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত