সীতাকুণ্ডে জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রামের সীতাকুণ্ডে 'দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে উপজেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি)কার্যক্রম সম্পন্নে অবহিতকরণ সভা' অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ১১জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. মো: আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আব্দুল্লাহ আল মামুন,এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরি , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. কল্লোল বড়ুয়া, সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মো: ইউনূস,
মাক্সডক এমডিভি সুপার ভাইজার মো:মুক্তার উদ্দীন,মাক্সডক এমডিভি ফিল্ড সুপারভাইজার মো: রুবায়েত রহমান রাবি। এসময় তাঁরা জলাতঙ্ক রোগ ও কুকুরকে টিকাদান কর্মসূচির সার্বিক বিষয় তুলে ধরেন। আলোচনায় স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় আগামী ১৪-১৮ জামুয়ারি পর্যন্ত মোট ৫ দিনব্যাপি সীতাকুণ্ড পৌরসভা ও উপজেলার প্রতিটি ইউনিয়নে ভোর হতে দুপুর পর্যন্ত বেওয়ারিশ ও পোষা কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করা হবে। উপস্থিত সবাই নিজ নিজ অবস্থানে থেকে ব্যাপক হারে কুকুরকে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের করার মাধ্যমে সীতাকুণ্ড উপজেলাকে জলাতঙ্ক মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
গুঠিয়া আইডিয়াল ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীতে ২৭ তম নবীন বরন অনুষ্ঠিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে পেকুয়ায় প্রশাসনের প্রস্তুতি সভা
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ ভূমি অফিসে ভুয়া রায় দিয়ে রেকর্ড সংশোধনের চেষ্টা: জালিয়াতি ধরা পড়ে ৭ দিনের কারাদণ্ড
পত্নীতলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমের উদ্বোধন
হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার
আক্কেলপুরে ছাত্রদলের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান
চৌগাছায় স্বামীকে তালাক দেওয়ায় গৃহবধূর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ
Link Copied