ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কালকিনিতে পরকিয়ায় বাধা দেয়ায় গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ


কালকিনি প্রতিনিধি  photo কালকিনি প্রতিনিধি
প্রকাশিত: ১১-১-২০২৬ দুপুর ৪:১১

মাদারীপুরের কালকিনিতে পরকিয়ায় বাধা দেয়ায়
রুমা আক্তার(২৭) নামে এক গৃহবধুকে পিটিয়ে জখন করেছে পাষান্ড স্বামী। পরে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। রোববার দুপুরে এ ঘটনার প্রতিবাদে ও স্বামীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গৃহবধূর পরিবার। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানাগেছে, পৌর এলাকার চর পাঙ্গাশিয়া গ্রামের এসকান্দার বালীর মেয়ে রুমা আক্তারের সঙ্গে দক্ষিন ঠেঙ্গামারা গ্রামের আজগর হাওলাদার ছেলে মাসুদ হাওলাদারের দেড় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। এ বিয়ের কিছুদিন পর থেকেই মাসুদ হাওলাদার তার স্ত্রী রুমার কাছে ১লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। কিন্তু রুমার পরিবার নিন্মবিত্ত হওয়ায় ওই যোতুকের টাকা দিতে ব্যর্থ হয়। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ হাওলাদার রুমাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এছাড়া অভিযোগে জানাযায়, মাসুদ বর্তমানে তার বাড়ির এক নারী সাথে গোপনে পরকিয়ায় জরিয়ে পড়েন। এ পরকিয়ার ঘটনা রুমা আক্তার জানতে পেরে স্বামীকে বাধা প্রদান করে। এর জেরে  সম্প্রতি রুমা আক্তারকে গাছের গুড়ি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশ জখম করে। এসময় রুমা আক্তার বাচার জন্য আত্নচিৎকার করলে তার মুখমন্ডল আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে মাসুদ হাওলাদার। পরে রুমা বেগম কালকিনি হাসপাতালে চিকিৎসা শেষে নিরুপায় হয়ে নিজের বাবার বাড়িতে আশ্রায় নেন। ভুক্তভোগী রুমা আক্তারের মামা সরোয়ার হোসেন জানান, পরকিয়ার বাধা দেয়ায়  আমার ভাগ্নি রুমাকে মাসুদ হাওলাদার অমানুষিক নির্যাতন চালিয়েছে। সেই সঙ্গে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে আসছে মাসুদ। আমরা মাসুদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। আমারা আইনের কাছে তার দৃষ্টান্তমূলক বিচার চাই। এবিষয় জানতে চাইলে অভিযুক্ত স্বামী মাসুদ হাওলাদারের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল ইসলাম জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা