ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

টেকসই কৃষির লক্ষ্যে মহম্মদপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন


শামিম মৃধা, মহম্মদপুর photo শামিম মৃধা, মহম্মদপুর
প্রকাশিত: ১১-১-২০২৬ বিকাল ৫:২৭

২০২৫-২৬ অর্থবছরে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় মহম্মদপুর কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি ২০২৬) দুপুর ২ টায়্ মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলমগীর বিশ্বাস, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চল, যশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাজুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মুহা. শাহনুর জামান, উপজেলা নির্বাহী অফিসার, মহম্মদপুর, মাগুরা।
প্রধান অতিথির বক্তব্যে জনাব আলমগীর বিশ্বাস বলেন, “টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের মাঝে তা ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের কৃষি প্রযুক্তি মেলা কৃষকদের নতুন জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জনাব তাজুল ইসলাম বলেন, “কৃষি প্রযুক্তি মেলার মাধ্যমে কৃষকরা উন্নত জাতের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি, সার ও সেচ ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করতে পারবেন।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহা. শাহনুর জামান বলেন, “কৃষিকে লাভজনক ও টেকসই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আয় বাড়াতে এই মেলা কার্যকর ভূমিকা রাখবে।”
মেলায় বিভিন্ন স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, নিরাপদ খাদ্য উৎপাদন, সবজি ও ফল চাষ, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক প্রদর্শনী স্থান পায়। এছাড়াও কৃষকদের জন্য কৃষি বিষয়ক পরামর্শ, প্রশিক্ষণ ও লিফলেট বিতরণ করা হয়।
মেলায় কৃষক, কৃষি উদ্যোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মহম্মদপুর, মাগুরা।

এমএসএম / এমএসএম

বাঘায় এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার

চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৩৪ শিক্ষার্থী পেল সনদপত্র

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা