বাড়ি ফিরলেন পেলে
প্রায় এক মাস হাসপাতালে কাটানোর পর বাড়ি ফিরেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। বৃহস্পতিবার রাতে সাও পাওলোর আলবার্ট আইন্সটাইন হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।
সেপ্টেম্বরের শুরুতে হাসপাতালে গিয়েছিলেন নিয়মিত পরীক্ষা করতে। এরপর ধরা পড়ে টিউমার। সফলভাবে সেটা অপরাসনও করা হয়। তবুও কয়েক দফায় নিতে হয় আইসিইউতে। সাম্প্রতিক সময়ে তাকে রাখা হয়েছিল একটি ব্যক্তিগত রুমে।
দীর্ঘ হাসপাতাল বাসের পর বাড়ি ফেরার খবর জানিয়ে ফেসবুকে পেলে লিখেছেন, যখন পথ কঠিন হয়ে যায়, তখন প্রতিটি পদক্ষেপ উদযাপন করুন। নিজের খুশির দিকে মনোযোগ দিন। এটা সত্যি যে আমি হয়তো আর কখনও লাফাতে পারবো না, কিন্তু বিগত কয়েকদিনে আমি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি বাতাসে ঘুসি মেরেছি।
বাড়ি ফিরে আমি অনেক খুশি। আলবার্ট আইন্সটাইন হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা খুবই মানবিক ও হৃদ্যতাপূর্ণ সেবা দিয়ে আমার হাসপাতালে থাকার সময়টা সুন্দর করে তুলেছেন। যারা দূর থেকে আমার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।
প্রীতি / প্রীতি
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব