ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি বাছির উদ্দিন জুয়েল ইন্তেকাল করেছেন


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৬ দুপুর ২:১১

দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি বাছির উদ্দিন জুয়েল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে তার প্রথম জানাজা এবং বেলা ১২টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাব চত্বরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়া গ্রামে তার তৃতীয় জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ভাই নাসির উদ্দীন উজ্জ্বল।বাছির উদ্দিন জুয়েল দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি দৈনিক ইত্তেফাকের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ছাড়াও মাছরাঙা টেলিভিশনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিক সমাজসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত