ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৬ দুপুর ২:১৫

শেরপুরের দুর্গম চরাঞ্চলে অবৈধভাবে সরকারি বালু পরিবহন ও বিক্রির দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের কুলুরচর গ্রামে ওই অভিযান চালানো হয়। অভিযানকালে স্থানীয় মো. সাত্তারের ছেলে মো. সোহেল মিয়াকে (৩৫) ওই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক। ওইসময় তাঁর সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল কুলুরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধ বালু তোলা ও পরিবহনের কাজে নিয়োজিত দুটি মাহেন্দ্র আটক করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু তোলার কাজে জড়িত কয়েকজন দুষ্কৃতিকারী দৌড়ে পালিয়ে যায়। ওইসময় সোহেল মিয়াকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ১৫(১) ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৪ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি বালু ব্যবসায়ী সোহেল মিয়াকে অর্থদণ্ড প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি 
সকালের সময়কে বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব