ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

বাগেরহাটের ফকিরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১২-১-২০২৬ দুপুর ২:১৬

বাগেরহাটের ফকিরহাট উপজেলা শুকুরন বেগম(২৫) নামের একজন নারীকে হত্যার ঘটনায় স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। শুকুরনের বোন শিউলি আক্তার বাদী হয়ে স্বামী মাহবুব নিকারীর বিরুদ্ধে রবিবার ফকিরহাট থানায় মামলাটি করেন। এর আগেরদিন  উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া কাটাখালী বাসস্ট্যান্ড এলাকার একটি বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় শুকুরনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। মামলার বরাত দিয়ে  ফকির হাট  থানা পুলিশ জানায়, গত ৫ বছর আগে ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের মৃত আ: রাজ্জাক শেখের মেয়ে শুকুরন বেগমের সাথে একই উপজেলার লখপুর এলাকার মো: গোলাম মোস্তফার ছেলে মো: মাহাবুব শিকদার ওরফে মাহাবুব নিকারীর বিবাহ হয়। বিয়ের কিছুদিন পর সংসারে অভাব-অনটনের কারনে শুকুরন বেগম কাজের সন্ধানে সৌদি আরবে যান। সেখান থেকে গত ৯ ডিসেম্বর তিনি বাড়ী চলে আসেন। বিদেশ থেকে আসার পর তার উপার্জিত সব টাকা তিনি ব্যাংকে রেখে দেন। এর কিছুদিন পর শুকুরন বেগমের নিকট তার স্বামী মাহবুব নিকারী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তাকে দিতে বলেন। এই টাকা দিতে রাজি না হওয়ায় তার স্বামী কারনে অকারনে বিভিন্ন সময়ে স্ত্রী শুকুরন বেগমকে শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসিছিল। এরই জের ধরে গত শুক্রবার রাতে শুকুরন বেগমকে তার স্বামী মারপিট করলে সে মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারকে জানান। পরবর্তীতে শনিবার সকালে উপজেলার কাটাখালী মাহেন্দ্র স্ট্যান্ডের পিছনের একটি বাগানে জামরুল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শুকুরন বেগমকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করেন। পরে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপালের মর্গে পাঠানো হয়। ফকিরহাট মডেল থানা পুলিশের ওসি তদন্ত মোঃ আলমগীর হোসেন বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বোন শিউলি আক্তার বাদী হয়ে  নিহতের স্বামী মাহাবুব নিকারীর নাম উল্লেখসহ আরো অজ্ঞাতানামা ২/৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তনাধিন রয়েছে।

এমএসএম / এমএসএম

লাল শাপলার মায়াবী হাতছানি খাগড়াছড়ির হাজাছড়া বিলে

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান ১৯.৫০ লক্ষ টাকা জরিমানা আদায়

প্রশাসনের অভিযান সত্বেও সিংড়ায় ১১ বিঘা ফসলি জমিতে পুকুর খনন চলছে

রপ্তানি বহুমুখীকরণে গুরুত্ব দিতে হবে: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

লাকসামে মানবতার ব্লাড ব্যাংক স্বেচ্ছোসেবা সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে চলন্ত নৈশকোচ থেকে ফেলে ০২ যাত্রীর মৃত্যু-আহত-০১

সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিতকরাসহ জলবায়ু সংকট নিরসনের দাবীত বাগেরহাটে মানব বন্ধন কর্মসুচী

সিলেটের কানাইঘাটে ১২ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করল বিজিবি

নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারের প্রায় এক একর জমি জবর দখলের অভিযোগ

কালাইয়ে বোর্ড বই বিক্রির অভিযোগ, প্রধান শিক্ষককে শোকজ

মিয়ানমার থেকে প্রবেশের পথে নাফ নদীতে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ