ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নাগরপুরে জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের উপ-কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাস সার্ভিস চালুর ঘোষণা


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১২-১-২০২৬ দুপুর ৪:২৩

টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের নাগরপুর উপ-কমিটির পরিচিতি সভা ১২ জানুয়ারি, সোমবার বেলা ১১ ঘটিকায় টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের জনাব মোহাম্মদ আলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব মমিনুর ইসলাম লাভলু’র সঞ্চালনায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬-২০২৭-২০২৮ মেয়াদের ৩ বছরের জন্য নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করা হয় এবং জনস্বার্থে নাগরপুর রুটে দ্রুত বাস সার্ভিস চালুর গুরুত্বারোপ করা হয়েছে।

টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব মোহাম্মদ আলি এবং সাধারণ সম্পাদক জনাব মমিনুর ইসলাম লাভলু’র  যৌথ স্বাক্ষরে এই উপ-কমিটির অনুমোদন দেওয়া হয়। ২০২৬, ২০২৭ ও ২০২৮ বর্ষের ৩ বছরের জন্য এই কমিটি কার্যক্রম পরিচালনা করবে।

পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মমিনুর ইসলাম লাভলু বলেন, "নাগরপুর একটি অত্যন্ত জনবহুল এলাকা। বর্তমানে এখানে নিয়মিত বাস সার্ভিস না থাকায় সিএনজি চালকরা সন্ধ্যা হলেই সাধারণ যাত্রীদের জিম্মি করে দ্বিগুণ ভাড়া আদায় করছে। বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জনসাধারণের এই দুর্ভোগ লাঘবে নাগরপুর রুটে দ্রুত বাস সার্ভিস চালু করা এখন সময়ের দাবি।"

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির পক্ষ থেকে মনোনীত নিবেদিত প্রাণ ও অভিজ্ঞ রাজনীতিবীদ জনাব মোঃ রবিউল আওয়াল লাভলু

সভায় ঘোষিত নতুন কমিটিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ১০ সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গকে উপদেষ্টা মন্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই তালিকায় রয়েছেন এম.এ সালাম মিয়া (সভাপতি, উপজেলা বিএনপি), মোঃ হবিবর রহমান হবি (সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি), মোঃ রফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাগরপুর উপজেলা বিএনপি,  শিব শংকর সূত্রধর (সহ-সভাপতি, উপজেলা বিএনপি), মোঃ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব নাগরপুর উপজেলা যুবদল, নুরুল মোমেন কায়েস (কমল), মোঃ মামুন খান, মোঃ তোফায়েল মোল্লা, মোঃ জামান মিয়া ও কাজী রনি।

কার্যকরী পরিষদ কমিটির নেতৃত্বে রয়েছেন- সভাপতি মোঃ ফিরোজ হোসেন, কার্যকরী সভাপতি মোঃ কাইয়ুম মিয়া এবং সাধারণ সম্পাদক মোঃ শরিফ শিকদার। এছাড়া সহ-সভাপতি হিসেবে মোঃ মজিদ মোল্লা, মোঃ আলিম মিয়া ও নারায়ন চন্দ্র দাস এবং যুগ্ম সম্পাদক পদে মোঃ ঠান্ডু শেখ দায়িত্ব পেয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে মোঃ রাসেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল মিয়া, প্রচার সম্পাদক মোঃ সুমন মিয়া এবং দপ্তর সম্পাদক হিসেবে মোঃ জুলহাস মিয়া নির্বাচিত হয়েছেন।

নতুন এই উপ-কমিটি অনুমোদনের ফলে নাগরপুর-টাঙ্গাইল সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আশা করছেন, নতুন কমিটির তৎপরতায় দ্রুত বাস চলাচল শুরু হবে।

সভার শেষে নবগঠিত কমিটির সদস্যরা শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং যাত্রীসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর