মানবিক উদ্যোগ: টুঙ্গিপাড়ায় সিসিডিবির কম্বল বিতরণ কর্মসূচি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সিসিডিবি (খ্রিস্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ)। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় সিসিডিবি’র টুঙ্গিপাড়া উপজেলা ইউনিট কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সিসিডিবির উপজেলা নেটওয়ার্কের উদ্যোগে উপজেলার তিনটি ইউনিয়নের ১৭টি সমিতির মাধ্যমে মোট ৫৬১ জন শীতার্ত মানুষের মাঝে ৫৬১টি কম্বল বিতরণ করা হয়।
সিসিডিবির এলাকা ব্যবস্থাপক সুদিপন খাসার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ কুমার মজুমদার এবং টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আফজাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিসিডিবির সিনিয়র কর্মসূচি কর্মকর্তা রুবেন মধু, সমাজ সংগঠক মিন্টু বাড়ৈ এবং উপজেলা নেটওয়ার্কের সভাপতি মমতা বিশ্বাসসহ সিসিডিবির অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শীতকালে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথির বক্তব্যে টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন বলেন, “বিগত বছরগুলোতে টুঙ্গিপাড়ায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্রতিষ্ঠান থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও এ বছর মূলত উপজেলা প্রশাসন ও সিসিডিবির উদ্যোগেই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এটি সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ।”
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ