ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সুবর্ণচরে গ্রিণ ফিউচার স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১২-১-২০২৬ দুপুর ৪:২৬

সবুজ শিক্ষায়ন ও যুগোপযোগী মানসম্মত শিক্ষার মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয় নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গ্রিণ ফিউচার স্কুল অ্যান্ড কলেজ। 

সোমবার (১২  জানুয়ারি) সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এক বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ওগ্রিণ ফিউচার স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ রেজোয়ানুল হক, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাংবাদিক তারেক মোরতাজা হাসান, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আতা উল্যাহ, সাবেক অধ্যক্ষ মোনায়েম খান, চর জব্বার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু, চট্টগ্রাম জেলার পিবিআইয়ের এএসপি আবু জাফর মো. ওমর ফারুক, চরজব্বর থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সমুন, উপজলা যুবদলের আহ্বায়ক মো. বেলাল হোসেন সুমন, নোয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ আরও অনেকে।

বক্তারা বলেন, গ্রিণ ফিউচার স্কুল অ্যান্ড কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি পরিবেশবান্ধব ও মূল্যবোধভিত্তিক শিক্ষার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। এখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও মূল্যবান দেশিয় প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত

শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি

তরুণদের মাঠে ফেরাতে সাঘাটায় সানরাইজ ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ

স্বাধীনতার ৫৫ বছরেও মেলেনি একটি সরকারি স্কুল: চরম অবহেলায় দুর্গম বড়থলির পাঠদান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে রায়গঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাণীনগরে সোনালী ধানের সুবাস: আমনের বাম্পার ফলনে মাঠে মাঠে কাটার উৎসব

লোহাগাড়ায় খালের গতিপথ বদলে বালু উত্তোলন ও পাহাড় কাটার দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা

খালিয়াজুরীতে ধনু নদে চাঁদা আদায়ের অভিযোগে অভিযান, নৌকা জব্দ

বেনাপোল কাস্টমসে পরীক্ষণ ফাইল জিম্মি করে ঘুস দাবির অভিযোগ!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবাসহ ২০ মামলার আসামি রাজুসহ গ্রেপ্তার-৩

নরসিংদীতে ১৩৩ হারানো মোবাইল ফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার