রাণীনগর - আত্রাই নওগাঁ -৬ আসনের বিএনপির প্রার্থী রেজুকে শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।রোববার নওগাঁ-৬ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান নওগাঁর সিভিল জজ আদালতের (ধামইরহাট) বিচারক সাথী ইসলাম এই নোটিশ দেন।নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবেনা, সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।নোটিশে উল্লেখ করা হয়েছে- শেখ মো. রেজাউল ইসলাম রেজু নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী। নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট অভিযোগ দায়ের হয়েছে যে বেশ কিছু স্থানে আপনার পোস্টার ও সিএনজি গাড়ির পিছনে স্টিকারের মাধ্যমে নির্বাচনি প্রচার করছেন। আপনার এই কর্মকান্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর লঙ্ঘন মর্মে প্রতীয়মান হয়।নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে শেখ মো. রেজাউল ইসলাম রেজুর কাছ থেকে লিখিত জবাব চেয়ে নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আপনার (শেখ মো. রেজাউল ইসলাম রেজু) বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন করা হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না সে বিষয়ে আগামী ১৫ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক সাথী ইসলামের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ করা হলো।এ বিষয়ে বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, নোটিশের বিষয়টি সম্পর্কে শুনেছি। আমরা নির্বাচনি কোন পোস্টার লাগাইনি। যে সমস্ত পোস্টার সিএনজির পিছনে রয়েছে সেগুলো নির্বাচনের অনেক আগের। পোস্টার গুলোর কোথাও বলা নাই ১২ তারিখে ধানের শীষে ভোট দিন। ১৫ তারিখে স্বশরীরে হাজির হয়ে আদালতের কাছে ব্যাখ্যা প্রদান করবো।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ