ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে- গোপালগঞ্জ জেলা প্রশাসক


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১২-১-২০২৬ দুপুর ৪:৩০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট– ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  আরিফ-উজ-জামান বলেন,গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ নির্বাচন করার লক্ষে জেলা প্রশাসন প্রশাসনীয় ব্যবস্থা গ্রহন করেছে। নির্বাচনে কোন প্রকার অপ্রীতিকার ঘটনা ঘটার সম্ভাবনা নেই। যদি কেউ নির্বাচন বানচালের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন,ভোটাররা ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্নভাবে ভোট দিতে পারে সেই পরিবেশ সকলে মিলে আমাদের তৈরী করতে হবে।
১২জানুয়ারী সোমবার মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, গোপালগঞ্জ জেলা সেনা ক্যাম্পের অধিনায়ক লে: কর্নেল, গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো: অলিউল ইসলাম ও মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার মো: নুরু আমিন। মুকসুদপুর উপজেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এরপূর্বে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান গোপালগঞ্জ-১ আসনের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাটিকামারী স্কুল এ্যান্ড কলেজ, মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রাম  ইসলামী দাখিল মাদ্রাসা ও মুকসুদপুর পৌরসভার গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী কেন্দ্র প্রদর্শন করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত