মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
নড়াইলের লোহাগড়ার মৌলভী ধানাইড় গ্রামে এক ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) উপজেলার জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এ ধর্মীয় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা কুতুবউদ্দিন সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ রাসেল ইকবাল।প্রধান বক্তা ছিলেন মাওলানা আব্দুল খালেক শরীয়াতপুরী, নড়াইল-২ (লেহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী আতাউর রহমান বাচ্চু, হাফজ মাওঃ মুফতি ইমরানুদ্দীন সিরাজী প্রমুখ। এছাড়াও ধর্মীয় ওয়াজ মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়াজ মাহফিলে বক্তারা কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী জীবনব্যবস্থা, নৈতিক চরিত্র গঠন, সমাজে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং এতিমদের প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা বলেন, দ্বীনি শিক্ষা মানুষের জীবনকে সুশৃঙ্খল ও আলোকিত করে এবং সমাজ থেকে অন্যায় ও অবক্ষয় দূর করতে সহায়ক ভূমিকা রাখে।মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও দ্বীনি শিক্ষা প্রসার ও এতিম শিশুদের কল্যাণে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু