টুংগীপাড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
গোপালগঞ্জের টুংগীপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অদ্য ১২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে টুংগীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জহিরুল আলম-এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ-এর একটি দল টুংগীপাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টুংগীপাড়া উপজেলার শ্রীরামকান্দি এলাকার বাগেরবাড়ি গ্রাম থেকে বাবুল শেখ (৬০) নামের এক ব্যক্তিকে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল শেখ টুকু শেখ ও কুট্টি বানুর পুত্র এবং শ্রীরামকান্দি, বাগেরবাড়ি গ্রামের বাসিন্দা।
পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত বাবুল শেখকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জ।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ