ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১৪-১-২০২৬ দুপুর ২:৪৪

সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, মানহানিকর বক্তব্য এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে যশোরে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বুধবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেরিন সুলতানা। তিনি মাগুরার শালিখা উপজেলার বামনখালী গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে যশোর শহরতলীর নওয়াপাড়া ইউনিয়নের নওদাগ্রাম এলাকায় বসবাস করছেন। লিখিত বক্তব্যে তিনি জানান, ২০০৯ সালের ১৪ অক্টোবর যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলী গ্রামের বাসিন্দা মৃত জড়ান বিশ্বাসের ছেলে জহিরুল ইসলামের সঙ্গে মুসলিম শরিয়াহ অনুযায়ী তার বিবাহ হয়। সে সময় ৬০ হাজার টাকা মোহরানা নির্ধারিত ছিল। দাম্পত্য জীবনে তাদের একটি ১৬ বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ১ অক্টোবর আইনগত প্রক্রিয়ায় তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিবাহ বিচ্ছেদের পর জীবিকার তাগিদে তিনি পাইকারি ও খুচরা থ্রি-পিস, শাড়ি ও বিভিন্ন বস্ত্রের ব্যবসা শুরু করেন। তবে অভিযোগ অনুযায়ী, এরপর থেকেই তার সাবেক স্বামী জহিরুল ইসলাম বিভিন্ন সময় মোবাইল ফোনে ও সরাসরি তার বাসায় এসে গুম, খুন এবং গুরুতর জখমের হুমকি দিয়ে আসছেন। তিনি আরও অভিযোগ করেন, হাউলী গ্রামে চলমান একটি জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও গত ২৬ ডিসেম্বর ২০২৫ বিকেলে আলী কদর, জিয়া রহমান ও তার সাবেক স্বামী জহিরুল ইসলাম মিলে একটি তথাকথিত সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে তাকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় এবং ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয় বলে অভিযোগ করেন তিনি। সেখানে তাকে মাদক ব্যবসায়ী, পরপুরুষে আসক্ত এবং একই গ্রামের এক ব্যক্তির ‘রক্ষিতা’ হিসেবে উপস্থাপন করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর বলে দাবি করেন জেরিন সুলতানা। তিনি জানান, এসব বিষয়ে প্রতিবাদ জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। থানায় মামলা করতে ব্যর্থ হয়ে তিনি শেষ পর্যন্ত বিজ্ঞ আদালতে নালিশি মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে জেরিন সুলতানা বলেন, “আমি একজন নারী উদ্যোক্তা। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার সম্মান, সামাজিক মর্যাদা ও জীবন আজ হুমকির মুখে।”
তিনি গণমাধ্যমের মাধ্যমে প্রকৃত ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তার ও তার পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এমএসএম / এমএসএম

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ

ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার