বড়াইগ্রামে গভীর রাতে গরু চুরি, ক্ষতিগ্রস্ত দুই পরিবার
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গভীর রাতে সংঘটিত গরু চুরির ঘটনায় দুইটি পরিবার চরম ক্ষতির মুখে পড়েছে। দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মহানন্দগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, মহানন্দগাছা গ্রামের গ্রাম্য ডাক্তার আবু হানিফের বাড়ির গোয়ালঘর থেকে সংঘবদ্ধ চোরচক্র ৪টি গরু চুরি করে নিয়ে যায়। একই সময়ে পাশের বাড়ির বাসিন্দা মাহবুবের গোয়ালঘর থেকে আরও ১টি গরু চুরি হয়। এতে মোট চুরি হওয়া গরুর সংখ্যা দাঁড়ায় ৫টি।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাইরে বের হলে দেখতে পান, চোরেরা একটি নসিমন গাড়িতে করে গরুগুলো নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে ধাওয়া করা হলেও দ্রুতগতির গাড়ির কারণে চোরচক্র পালিয়ে যেতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম বলেন,
“ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং চোরচক্রকে শনাক্ত করে আটক করতে পুলিশ কাজ করছে।”
ঘটনার খবর পেয়ে জামায়াতে ইসলামীর নাটোর-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন,
“এই ধরনের চুরি ও অপরাধ মানুষের জীবন-জীবিকাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা জরুরি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন ন্যায়বিচার পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।”
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ নিয়মিত টহলের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার