ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন গোবিপ্রবির দুই ছাত্র নেতা ত্বোহা-জসিম


শাহাজান, গোবিপ্রবি photo শাহাজান, গোবিপ্রবি
প্রকাশিত: ১৪-১-২০২৬ দুপুর ২:৫২

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক (সাংগঠনিক প্রটোকল ৫ম) হয়েছেন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ আলী তোহা, এর আগে তিনি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এবং গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক হিসেবে কাজ করেছেন। উক্ত কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন কৃষি বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দিন, তিনি বিশ্ববিদ্যালয় শাখার আহব্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা দুজনই জুলাই গণঅভ্যুত্থানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন, শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায়ে ক্যাম্পাসে সক্রিয় ছিলেন তারা।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদের ১৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। 

নব গঠিত এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২৮জন সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫জন যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক তারেক আজাদসহ অনেকে রয়েছেন।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ