নাইক্ষ্যংছড়িতে অবৈধ করাতকলে অভিযান, ৭ মালিককে জরিমানা ও কাঠ জব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে ৭করাতকলের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু।
অভিযানকালে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তানভীর খলিলসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
জানা যায়, অভিযানে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় সাতটি করাতকলের মালিককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে কবির আহমদকে ৩ হাজার টাকা, সুগত বড়ুয়াকে ৫ হাজার টাকা, রহিম উদ্দিনকে ২ হাজার টাকা, আব্দুল গফুরকে ২ হাজার টাকা এবং আব্দুল হামিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে প্রায় ১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু জানান, উপজেলার অবৈধ করাতকলের বিরুদ্ধে এ ধরণের অভিযান সবসময় চলমান থাকবে।
নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তানভীর খলিল বলেন,জরিমানার পাশাপাশি জব্দকৃত কাঠ বর্তমানে রেজু বিট অফিসের হেফাজতে আছে কাঁঠগুলো সিল টেন্ডার করা হবে।
এদিকে নাইক্ষ্যংছড়ির বনবিভাগের বিভিন্ন সময় অভিযানের ফিরিস্তি পর্যালোচনা করে দেখা যায়, নাইক্ষ্যংছড়ি বনবিভাগ অল্পদিনের ব্যবধানে মোট ৬টি অভিযান পরিচালনা করেছেন এবং ৩হাজার ঘনফুট কাঠ জব্দ করেছে অপরদিকে বনবিভাগের অনুরোধে নাইক্ষ্যংছড়ির এসিল্যান্ড কর্তৃক অভিযানেও আলাদা ২হাজার ঘনফুট কাঠ ওপেন টেন্ডার দেয়া হয়েছে।
এদিকে নাইক্ষ্যংছড়ির স্থানীয় বাসিন্দা জলিল প্রতিবেদককে জানিয়েছেন - নাইক্ষ্যংছড়ির রেঞ্জার তানভীর খলিল এই উপজেলায় অবৈধ কাঠ পাচারকারীদের জন্য আতংক হিসেবে বিরাজমান।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা