বাংলাদেশ বেতারে আঞ্চলিক পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন মনির হোসেন
বাংলাদেশ বেতারে উপ আঞ্চলিক পরিচালক থেকে আঞ্চলিক পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো: মনির হোসেন। পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় বাংলাদেশ বেতারে কর্মরত সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।
কুমিল্লার লাকসাম উপজেলার রায় গোবিন্দপুরের বেতিহাটী গ্রামের সন্তান মোঃ মনির হোসেন শিক্ষাজীবনে গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় শেষ করে লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। এরপর ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৯০-৯১ সেশনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স সম্পূর্ণ করেন সরকারি এই কর্মকর্তা।
চাকরী জীবনে জাতিসংঘের ILO তে অনেকটা সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বাংলাদেশ সিভিল সার্ভিসে তথ্য ক্যাডারের ২৪ তম ব্যাচের মো: মনির হোসেন সাবেক রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদের এপিএস, বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদকসহ রাষ্টীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এমএসএম / এমএসএম
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক