বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জহিরুল হক চৌধুরী। এ ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক পরিচয়, অতীত ভূমিকা ও বর্তমান অবস্থান নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
এই বিতর্কের মধ্যেই শুক্রবার (১৬ জুলাই) হঠাৎ করে জহিরুল হকের একটি কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ওই কথোপকথনের এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির বিকল্প প্রার্থী ও জেলা বিএনপির সদস্য কবির ভুইয়া নাকি তার কাছে অনুরোধ করেন—বিএনপির চূড়ান্ত প্রার্থী মুশফিকুর রহমানের মনোনয়ন বাতিল করাতে নির্বাচন কমিশনে আপিল করার জন্য।
ওই কথোপকথনে জহিরুল হক আরও দাবি করেন, এ ধরনের আপিল করার বিনিময়ে তিনি যা চাইবেন, তাই দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভাইরাল অডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা-সমালোচনা, পাশাপাশি বিষয়টির সত্যতা ও পেছনের উদ্দেশ্য নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
এলাকার সাধারণ ভোটারদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকেই বলছেন, উন্নয়ন ও জনস্বার্থের আলোচনা বাদ দিয়ে প্রার্থীদের মধ্যে এমন অভিযোগ-পাল্টা অভিযোগ নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে।
সচেতন মহলের দাবি, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়