ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ভারতকে হারিয়ে বিশ্বকাপ শুরুর আশা বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-১-২০২৬ দুপুর ১১:১৩

যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ দলের নির্বাচক ও ম্যানেজার এহসানুল হক সিজানের আশা, ভারতের বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এক ভিডিও বার্তায় সিজান বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে ক্রিকেটাররা যদি শতভাগ এফোর্ট দেয়... ২০২৪ সালের এশিয়া কাপেও ভারতকে হারিয়েছি। ওই ক্রিকেটাররাই এই বিশ্বকাপের দলে খেলছে। তাই আমি খুবই আশাবাদী কালকের ম্যাচ জেতার জন্য।’ প্রতিপক্ষ ভারতীয় দলকে যথেষ্ট সম্মান দিয়েই বাংলাদেশের প্রধান কোচ নাভিদ নেওয়াজ বলেন, ‘যেদিন যে দল ভালো খেলবে, তারই জেতার সম্ভাবনা বেশি- কারণ এখানে দুইটি ভালো দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ভারত একটি ভালো দল, আমাদেরও একটি ভালো দল আছে। তাই দেখা যাক। আমরা প্রক্রিয়ার ওপরই মনোযোগ রাখার চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘যদি আমাদের খেলোয়াড়রা পরিকল্পনায় অটল থাকতে পারে, বাস্তবায়ন করতে পারে, তাহলে জেতার সুযোগ থাকবে। বলা কঠিন, তবে আমরা পরিকল্পনায় লেগে থাকতে চাই এবং দেখব মাঠে ছেলেরা কীভাবে খেলাটা তুলে ধরে। শেষ পর্যন্ত যে দল ভালো খেলবে, তারাই জিতবে।’

এমএসএম / এমএসএম

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার