ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

হাতিয়ায় শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠান


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৭-১-২০২৬ দুপুর ৪:৮

প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা , সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান শনিবার ( ১৭ জানুয়ারি )সকালে হাতিয়া শহর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।  ট্রাস্টের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ দিদারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ এনামুল হক।  বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা ককর্মকর্তা মাহমুদ  জিহিরুল ইসলাম, উপজেলা  মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ,নম হাসান, সেক্রেটারি মোহাম্মদ আবু সোলেমান, প্রকৌশলী মোঃ দিদারুল ইসলামের গর্বিত পিতা মোঃ আবদুর জাহের সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।অনুষ্ঠানে ৮৪ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ,ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। উল্লেখ্য হাতিয়া উপজেলার ৩২ টি উচ্চ বিদ্যালয়ের  ষষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ১২৩০ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৪ জন উত্তীর্ণ হয়। এদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের কে নগদ ২৫০০ টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কে নগদ ১৫০০ টাকা করে প্রদান করা হয়।-

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ