ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সলঙ্গায় মা-বাবার দোয়া খাবার হোটেলের আড়ালে বিক্রি হচ্ছে মাদক


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৭-১-২০২৬ বিকাল ৫:৫১

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের নাটোর রাজশাহী মহাসড়কের পাশে সি,আর,বি,সি, নামক এলাকায় অবস্থিত মা-বাবার দোয়া খাবার হোটেলের অন্তর আড়ালে দীর্ঘদিন যাবত বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।
তথ্য অনুসন্ধান ও গোপন সংবাদের ভিত্তিত্বে ওই খাবার হোটেলের অন্তরআলে লুকিয়ে থাকা দীর্ঘদিন যাবত  ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রির সকল প্রকার ভিডিও ফুটেজ ধারণ করি সোর্সের মাধ্যমে। তথ্য অনুসন্ধানে আরও জানাযায়, সি,আর, বি,সি, মা-বাবার দোয়া খাবার হোটেলে চড়িয়া কালিবাড়ী গ্রামের মৃত্য দুলাল হোসনের ছেলে সুজন আলী দীর্ঘদিন যাবত গাঁজা-ইয়াবা সেবন ও হোটেলে থাকা গাড়ীর ড্রাইভার ও হেল্পারদের কাছে মাদক বিক্রি করে আসছে।
এবিষয়ে মা-বাবার দোয়া হোটেলের মালিক মোহাম্মদ আলীর সাথে সরজমিনে গিয়ে কথা বলার চেষ্টা করা হলে তাকে হোটেল না পেয়ে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে তার এক দোকান কর্মচারী প্রতিবেদককে বলেন সুজন একটু খায় ও ড্রাইভারদের কাছে বিক্রি করে ওকে কিছু বইলেন না বিক্রি করছে করুক। স্থানীয়রা বলছেন,এখানে র‌্যাব ১২ সিরাজগঞ্জ এর হেড অফিস-সলঙ্গা থানা ও হাইওয়ে থানা অবস্থিত। আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা বিভাগের চোখ ফাঁকি দিয়ে হোটেল ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করাটা একপ্রকার
কাততালীয় ব্যপার বলেই মনে হয়েছে।
এবিষয়ে সলঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইমাম জাফর এর কাছে মুঠোফোন মা-বাবার দোয়া খাবার হোটেলে মাদক বিক্রির বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, মাদক বিক্রি বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করবো।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ