ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মোড়েলগঞ্জে ইট সোলিং রাস্তার বেহাল দশা, ৬ গ্রামের শিক্ষার্থীসহ সাধারণের দুর্ভোগ


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ১-১০-২০২১ দুপুর ১:৪২

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নে একটি ইটসোলিং রাস্তায় খানা খন্দ ও ভেঙ্গে ৬ গ্রামের শিক্ষার্থী সহ জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে বৃষ্টির সময় এ দুর্ভোগ আরো চরম আকার ধারণ করে। 

জানা গেছে, অত্র ইউনিয়নের সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় হয়ে লক্ষিখালী গোপালচাঁদ সাধু ঠাকুরের বাজার পর্যন্ত পৌনে ৬ কিলোমিটারে ইটসোলিং রাস্তা রয়েছে। রাস্তাটি ভেঙ্গে বিভিন্নস্থানে খানাখন্দে পরিণত হয়েছে। প্রতিনিয়ত চলাচলে ঘটছে দুর্ঘটনা। সীমান্তবর্তী নিশানবাড়িয়া ইউনিয়ন, মোংলার সুন্দরবন ইউনিয়নসহ ৩ টি ইউনিয়নের একমাত্র যোগাযোগের মাধ্যম এ জনগুরুত্বপূর্ণ রাস্তাটি। এ ইট সোলিং রাস্তাটি ২০০৩ সালে নির্মিত হলেও পরবর্তীতে এখনো কোন সংস্কার হয়নি। প্রতিবছরই খালের অতিরিক্ত জোয়ারের পানির স্রোতের কারনে ভেঙ্গে যাচ্ছে। বর্ষা মৌসুমে শুধু নয়, শুকনা মৌসুমেও এ রাস্তাটি থেকে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের। এ রাস্তা দিয়ে প্রতিদিন সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, লক্ষিখালী গোপালচাঁদ মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ বাংলা কলেজ, শিশু শিক্ষার্থীসহ ৩টি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি মসজিদের মুসল্লিগন চলাচল করে। এ ছাড়াও লক্ষিখালী, বাইনতলা ও জিউধরা বাজারে সপ্তাহে দুইদিন হাট বসলেও স্থানীয়রা ভ্যান-মোটরসাইকেল যোগে চলাচল করতে পারছেননা। 

জিউধরা গ্রামের কৃষক হাবিবুর রহমান খান, সিদ্দিকুর রহমান, দিনমজুর কুদ্দুস হাওলাদার, সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর শিক্ষার্থী শাহিন তালুকদার, ৯ম শ্রেনীর রবিউল হাওলাদার, জহিরুল ইসলাম আকন সহ একাধিকরা জানান, শুকনা মৌসুমে এ রাস্তা থেকে কোনমতে পায়ে হেটে চলাচল করতে পারলেও। সামান্য বৃষ্টিতে চলাচলের আর সুযোগ থাকেনা ।

এ বিষয়ে ইউপি সদস্য মো. আব্দুল হাকিম মৃধা বলেন, ১৫ বছর পূর্বে রাস্তাটি নির্মিত হওয়ার পরে কখনও আর সংস্কার হয়নি। চলাচলের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। তবে, স্থানীয় সংসদ সদস্য ও এলজিডি দপ্তরে আবেদন করা হয়েছে।

এ সর্ম্পকে জিউধরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা বলেন, জনগুরুত্বপূর্ন এ ইটসোলিং রাস্তাটি পুর্ন নির্মানের জন্য এলজিডি দপ্তরসহ এলজিএসপি কর্মকর্তাকে একাধিকবার অবহিত করা হয়েছে। 

জামান / জামান

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান