ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সুস্থতা ও মেধা বিকাশে অন্যতম নিয়ামক খেলাধুলা : মেয়র টিটু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১-১০-২০২১ দুপুর ২:৮

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, খেলাধুলা শারীরিক যোগ্যতাকে বৃদ্ধি করে, শারীরিক সুস্থতা ও মেধা বিকাশকে নিশ্চিত করে। বর্তমান যান্ত্রিক জীবনে সামাজিকরন ও চেতনা বিকাশেরও অন্যতম নিয়ামক খেলাধুলা। ময়মনসিংহ রোলার স্কটিং একাডেমী আয়োজিত প্রশিক্ষণার্থীদের মাঝে জার্সি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র মো. ইকরামুল হক টিটু।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে খেলাধুলা ও শরীরচর্চা বৃদ্ধি হয়েছে। অবকাঠামো উন্নয়ন ও নানা ইভেন্ট আয়োজনের মাধ্যমে দেশের ক্রীড়া ও শরীরচর্চায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এ সময় মেয়র রোলার স্কেটিং শেখার সুযোগ তৈরি করার জন্য ময়মনসিংহ রোলার স্কেটিং একাডেমিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 
 
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রোলার স্কেটিং একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি রাকীবুল ইসলাম শাহীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিরোজা খাতুন, প্রশিক্ষণার্থী ও অভিভাবকবৃন্দ।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান