ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

১০ জনের সোসিয়েদাদ থামালো বার্সার জয়রথ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-১-২০২৬ দুপুর ১১:৫

অবশেষে হারের মুখ দেখলো বার্সেলোনা। দুর্দান্ত পারফরম্যান্সে টানা ৯ অপরাজিত বার্সার জয়রথ থামালো ১০ জনের রিয়াল সোসিয়েদাদ। ঘরের মাঠে ২-১ গোলে তারা হারিয়েছে বার্সাকে।
রোববার (১৮ জানুয়ারি) সোসিয়েদাদের মাঠে ম্যাচের অধিকাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও জয় নিয়ে ফেরা হয়নি কাতালানদের। ফিনিশিংয়ের দুর্বলতায় সমতায় ফেরা কিংবা জয় আদায় কোনোটাই করতে পারনি হান্সি ফ্লিকের শীষ্যরা।
প্রথমার্ধের ৩২ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা মিকেল ওয়ারসজাবালের দৃষ্টিনন্দন ভলিতে। বিরতিতে যায় লিড নিয়েই।
শুরুর একাদশে না থাকা রাশফোর্ড বিরতির পর বদলি নেমে বার্সেলোনাকে সমতায় ফেরান। লামিনে ইয়ামালের ক্রস থেকে ৭০ মিনিটে হেডে বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
সমতায় ফিরেও স্বস্তি পায়নি বার্সা। পরের মিনিট তথা ৭১ মিনিটেই গঞ্জালো গেদেসের গোল ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।
লা লিগায় এখন পর্যন্ত ২০ ম্যাচ মাঠে নেমে ১৬ জয় ও ১ ড্র’য়ে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কাতালানরা। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে তালিকার দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

 

Aminur / Aminur

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার