সত্তরের দশকের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় নিদ্রা নেহা
রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে। বাদ পড়ার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেটসহ নানা অসংগতির কথা তুলে ধরেন নেহা। সেই সঙ্গে জানান, অভিনয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা তাঁর মরে গেছে।
পরবর্তী সময়ে নিদ্রা নেহা জানিয়েছিলেন, অভিনয় ছাড়ছেন না তিনি, তবে ভবিষ্যতে খুব দেখেশুনে যুক্ত হতে চান নতুন কাজের সঙ্গে। নতুন খবর হলো, সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন ‘কালো বিড়াল’ নামের নতুন এক সিনেমার শুটিং।
সত্তরের দশকের প্রেক্ষাপটে প্রেম, ভালোবাসা ও আবেগের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সোহরাব হোসেন উল্লাস। নিদ্রা নেহা ছাড়াও এতে অভিনয় করেছেন আরিফিন জিলানি, মাগফুরুল ইসলাম বিদ্যুৎ, রহিমসহ অনেকে।
শুটিং শেষে সম্প্রতি নওগাঁয় এক সংবাদ সম্মেলনে সিনেমার অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। নির্মাতা সোহরাব হোসেন উজ্জ্বল বলেন, ‘কালো মানেই যে অশুভ, তা নয়। অনেক সময় কালোর মধ্য থেকেই বিচ্ছুরিত হয় আলো। জন্ম নেয় নতুন সম্ভাবনা। এমন ভাবনার প্রতিফলন দেখা যাবে কালো বিড়াল সিনেমায়।’
নিদ্রা নেহা বলেন, ‘নির্মাতার কাছ থেকে সিনেমার নাম শুনেই আগ্রহ তৈরি হয়। চিত্রনাট্য পড়ার পর মনে হয়, দারুণ একটি কাজ হতে চলেছে। কালো বিড়াল নাম শুনে অনেকের মনে নেতিবাচক ধারণা আসতে পারে। কিন্তু এখানে সাদা-কালোর কোনো বিষয় নয়, আছে গভীর বার্তা। সিনেমায় আমাকে দেখা যাবে দেবী নামের চরিত্রে।’নির্মাতা জানান, শুটিং শেষে এখন চলছে সিনেমা সম্পাদনার কাজ। এ বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কালো বিড়াল। সব কাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে মুক্তির তারিখ।
Aminur / Aminur
ক্যানসারের কাছে হেরে চলেই গেলেন ‘মেকানিক্স’-এর সেই গিটারিস্ট
এবার কেরালা মিশনে ‘একেনবাবু’
দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট
যুক্তরাষ্ট্রের মঞ্চে ক্ষমা চাইলেন ব্রিটিশ শিল্পী এড শিরান
গিটার হাতে বিয়ার গ্রিলস, অতীতে কি মিউজিশিয়ান ছিলেন এই টিভি তারকা?
ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!