ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী


কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন,  যারা গত ১৬ বছর বিএনপি তথা বিরোধী শক্তির উপর নির্যাতন নিপীড়ন করেছে তাদের সাথে কোন আপোষ নেই। আওমিলীগের হাতে বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল খাটিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, দেশনায়ক তারেক রহমান নির্বাসনে থাকতে হয়েছে,  তাদের সাথে কোন বিএনপি নেতা কিংবা কর্মীর আপোষ করার সুযোগ নেই। 
মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরীর ধর্মসাগর পাড়ে আদর্শ সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, আমার ভাই হাজী ইয়াছিন দলের জন্য যে সেক্রিফাইজ করেছে তা ইতিহাস হয়ে থাকবে। দলের প্রশ্নে, ধানের শীষের প্রশ্নে আজ কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ হয়ে এ আসনটি সর্বোচ্চ ভোটে দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই। 
তিনি আরও বলেন, সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সর্বদা আমাকে পাবেন। আমি সবার আগে দেখি দলে কার অবদান বেশী। আমার আত্মীয় ভাই বোন হলেও দলের জন্য যে কাজ করবে আমি তাঁর সাথেই থাকবো। আমি ভাই হাজী ইয়াছিনকে কথা দিচ্ছি তাঁর সাথে থাকা বিএনপির নেতৃবৃন্দ সবচেয়ে বেশি নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। 
আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ