কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য সমাবেশকে সফল করতে কুমিল্লায় সমাবেশস্থল পরিদর্শন করেছেন বিএনপির নেতৃবৃন্দ। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর ২৭ নং ওয়ার্ডের ফুলতলী–কমলাপুর মাঠ পরিদর্শনে যান তারা। এ সময় সমাবেশের প্রস্তুতি, মাঠের সার্বিক অবস্থা ও জনসমাগমের উপযোগিতা সরেজমিনে পর্যালোচনা করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের বিএনপি মনোনীত পার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী মোঃ আবুল কালাম, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের প্রার্থী কামরুল হুদা, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেনসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে এই সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশ আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
Aminur / Aminur
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা