ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিএনপি সরকারে এলে ফ্যামিলি কার্ডে মিলবে নাগরিক সুবিধা, কৃষি কার্ডে কৃষকের সহায়তা: নুরুল ইসলাম নয়ন


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২২-১-২০২৬ দুপুর ৩:৪৫

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের নাগরিকদের সকল মৌলিক চাহিদা পূরণ করা হবে। পাশাপাশি কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সার-বীজ প্রদান ও ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রির সুবিধা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার দুপুরে ভোলার মনপুরা উপজেলার দুর্গম কলাতলী চরে নির্বাচনী প্রচারণা ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম নয়ন আরও বলেন, কলাতলী চরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, রাস্তাঘাট পাকাকরণ এবং চরাঞ্চলে বসবাসকারী ভূমিহীন মানুষের মাঝে স্থায়ীভাবে জমি বন্দোবস্ত দেওয়া হবে। বিএনপি ক্ষমতায় এলে চরবাসীর দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানো হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণসমাবেশ শেষে তিনি কলাতলী চরের মনির বাজার এলাকায় গণসংযোগ করেন এবং দরিদ্র রোগীদের জন্য সিপিপি আয়োজিত একটি চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শন করেন। উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের রাজিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডা. মো. কামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত