মাদক সেবন করে মাতলামির অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা
যশোরের অভয়নগরে প্রকাশ্যে মাদক সেবন করে মাতলামি ও এলাকাবাসীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মশরহাটী গ্রামে অভিযান চালিয়ে মিরাজ মোড়ল (২৫) নামের ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত মিরাজ মোড়ল মশরহাটী গ্রামের জসিম মোড়লের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে প্রকাশ্যে গাঁজা সেবন করেন মিরাজ মোড়ল। এ সময় তিনি পথচারী ও স্থানীয়দের সঙ্গে অশালীন আচরণ ও মাতলামি শুরু করলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মাতাল অবস্থায় আটক করে। পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ ধারায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা