ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

দ্বিতীয় বিয়ে করে বিপাকে অভিনেতা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-১-২০২৬ দুপুর ১:৫১

ওপার বাংলার অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এবার কোনো সিনেমা বা রাজনৈতিক ভাষণের জন্য নয়, তিনি আলোচনায় এসেছেন নিজের ব্যক্তিগত জীবনের এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে। প্রথম স্ত্রীর সঙ্গে আইনগত বিচ্ছেদ না হতেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন এই অভিনেতা। আর এই ঘটনা জানাজানি হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

সম্প্রতি উত্তরপ্রদেশের বারাণসীতে মডেল রিতিকা গিরির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রিতিকা পরেছেন টকটকে লাল বেনারসি আর হিরণের গায়ে হলুদ কুর্তা। অভিনেতা নিজেই প্রথমে ফেসবুকে এই ছবি পোস্ট করে বিয়ের খবরটি নিশ্চিত করেন। 

তবে মুহূর্তের মধ্যেই ঝড়ের গতিতে সমালোচনা শুরু হলে তিনি পোস্টটি মুছে ফেলেন। কলকাতা ছেড়ে দূর বারাণসীতে গিয়ে কেন এই গোপনীয়তা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। হিরণের এই বিয়েকে সরাসরি ‘অবৈধ’ বলে দাবি করেছেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। 

এক সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, ‘আমাদের এখনও আইনগত বিচ্ছেদ হয়নি। আমাকে কিছু না জানিয়েই তিনি এই পদক্ষেপ নিয়েছেন। আইন ও নৈতিকতা কোনো দিক থেকেই এই বিয়ে টিকবে না।’

এদিকে প্রথম স্ত্রীর অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে হিরণ তার মেয়ের কোনো খোঁজ রাখছেন না। বাবার দ্বিতীয় বিয়ের খবরে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। অনিন্দিতা জানান, ‘আমার মেয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়, আমরা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছি। একজন বাবা যখন নিজের সন্তানের দায়িত্ব এড়িয়ে যান, তখন সেই ক্ষত আজীবন রয়ে যায়।’

এমএসএম / এমএসএম

ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা

অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান

‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন

বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?

গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা

সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান

ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী