টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটের রিকশা কার্যক্রম শুরু
টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে "ভোটের রিকশা” কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জেলা তথ্য অফিস, টাঙ্গাইল এর আয়োজনে "ভোটের রিকশা” কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যক্রমের শুরুতে জেলা তথ্য অফিস, টাঙ্গাইলের সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত গণভোট সম্পর্কে উপস্থিত জনসাধারণের সামনে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাবাসসুম সুলতানা, অন্যান্য স্টাফগণ ও সাধারণ জনগণ। ভোটের রিকশা" কার্যক্রম টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলার ১২০ টি ইউনিয়নে পর্যায়ক্রমে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ বিভিন্ন প্রচার কার্যক্রম বাস্তবায়ন করবে। টাঙ্গাইলের সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত বলেন, এই "ভোটের রিকশা" প্রচার কার্যক্রম আগামী ০৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
আরমান / আরমান
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত