ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেরপুরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বিএনপির প্রার্থী ডাঃ প্রিয়াঙ্কা: 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই'


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১-২০২৬ রাত ৯:২১
শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রতীক পাওয়ার পর তাঁর প্রথম নির্বাচনী জনসভায় বলেছেন, 'আমি শাসক বা নিয়ন্ত্রক নয়, জনগণের সেবক হিসেবে এমপি হতে চাই এবং আপনাদের সেবা করতে চাই।'
তিনি বলেন, 'আমরা বিগত ১৭ বছর কষ্ট করে যেভাবে মজলুম হয়েছিলাম, আর কোন মজলুম থাকবে না ইনশাআল্লাহ। সকল জালেম, অত্যাচারী, চাঁদাবাজ ও দখলদারকে প্রতিহত করব ইনশাআল্লাহ। এতে আমার শত বাধার মুখে পড়ে কষ্ট হলেও আমি আমার সত্য ও সুন্দর পথে চলবো। আর যারা অপরাধ করবে তাঁরা আমার দলের বা দলের বাইরে অথবা আমার স্বজন যে কেউ হোক কাউকে ছাড় দেয়া হবে না।' 
ডাঃ প্রিয়াঙ্কা বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
শেরপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় আরো বক্তব্য দেন, জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশিদ পলাশ, বিএনপি নেতা সাইফুল ইসলাম, আবু রায়হান রুপন প্রমুখ। 
জনসভা শুরুর আগে সদর উপজেলার ১৪ ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ দলে দলে মিছিল সহকারে এসে পৌর পার্ক মাঠে জমায়েত হন। জনসভায় বিএনপি ও বিভিন্ন অঙ্গ দলের কয়েক হাজার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরমান / আরমান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান