বস্তুনিষ্ঠ সংবাদে কাউকে ছাড় দেবেন না আমি বা অন্যকেউ
যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াত ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গত বুধবার বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে দাড়িপাল্লা প্রতীক পেয়েই তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বলেন, সুযোগ তৈরি হলে কেশবপুরের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সকলকে নিয়ে একটি সুন্দর নিরাপদ শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে কাজ করা হবে।
তিনি আরও বলেন, এ উপজেলাকে চাঁদাবাজ, সন্ত্রাসী মুক্ত করা হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীরা কাউকে ছাড় দিবেন না। সেটা আমার বিরুদ্ধে হোক কিংবা অন্য কারোর। সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশিত হলে দেশটা আরও সুন্দর ও গতিশীল হবে এবং উন্নয়নের মহাসড়কে উঠতে পারবে। মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,কেশবপুরে দাড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ ও যশোর জেলা জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুস সাত্তার, কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন প্রমুখ।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন
পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১
রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা
মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক
বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য
গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা
নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন
ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর