ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

গাজীপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৪-১-২০২৬ দুপুর ৪:৫৮

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৮ দফা দাবিতে এক পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘঠেছে। এ ঘটনায় শিল্প পুলিশের প্রায় ১০ জন সদস্য আহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সকালে মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত যমুনা ডেনিমস লিঃ কারখানায় এ ঘটনা ঘটে। 
নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন, আমাদের ৮ দফা দাবি ছিলো। কিন্তু কর্তৃপক্ষ তা না মেনে পুলিশ এনে আমাদের উপর টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এতে প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
শ্রমিকদের দাবী সমূহ হলো,ডিরেক্টর কাজলকান্তির পদত্যাগ চাই বাধ্যতা মুলক, বাৎসরিক ছুটির বকেয়া টাকা ২৫ জানুয়ারির মধ্যে দিতে হবে এবং পরবর্তী বাৎসরিক ছুটির টাকা ডিসেম্বর মাসে দিতে হইবে । টিফিন বিল ৫০ টাকা এবং রাত ১০টার পর ডিউটি করানো হলে নাইট বিলের ১৫০ টাকা দিতে হবে।হাজিরা বোনাস হেলপার থেকে অপারেটর সকলকে ১,০০০ টাকা দিতে হবে। বেতনের পেম্পি ৩ তারিখ থেকে ৪ তারিখের ভিতরে দিতে হবে এবং ৭ তারিখের
ভিতরে বেতন পরিষোধ করতে হবে এবং যদি ৭ তারিখ শুক্রবার হয় তাহলে ৬ তারিখে পরিষোধ করতে হবে। জরুরী প্রয়োজনে ছুটি মঞ্জুর করতে হবে। ফ্লোরে কোন স্টাফ ওয়ারকারের সাথে খারাপ আচরণ এবং বাজে ভাষায় মা, বাপ তুলে গালি গালাজ করতে পারবে না। যদি কোন ওয়ারকার স্টাপের বিরুদ্ধে রিপোর্ট দেয় তা সরসরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বি-দ্রঃ এই আনন্দেলনে কোন ওয়ার্কার এবং স্টাপ এর উপর কোন ধরনের একশন নেওয়া যাবে না
এবং চাকরী হইতে বহিস্কার করা যাবে না ।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ সকাল ১১ টার সময় মুল ফটকে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দেন। 
পুলিশ জানায় কোন কিছু বুঝে উঠার আগে উশৃংখল শ্রমিক রাস্তা অবরোধ করে রাস্তার উপরে অবস্থান করে। পরে শ্রমিকরা পুলিশের সাথে উশৃঙ্খলা আচরণ ও ইটপাটকেল মারলে পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেট ছুরে উশৃংখল শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে । পরে কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বলেন, উশৃংখল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ