ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে হাত পাখা প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১-২০২৬ বিকাল ৭:৫১

যখন আপনারা কলম ধরেন তখন আপনারা সবার। সে জায়গা থেকে আমাদের প্রতিও ন্যায়বিচার প্রত্যাশা করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিহিংসার রাজনীতি করে না, কখনো করবেনা।
মতবিনিময় সভায়, দেশ গঠনে আগামী নির্বাচনে রাষ্ট্র কাঠামো সংস্কারে ও জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ২৮-কুড়িগ্রাম-৪ রৌমারী, রাজিবপুর ও চিলমারী আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ নং যাদুরচর ইউনিয়ন শাখা কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন।
সভায় তিনি আরোও বলেন, আমি নির্বাচিত হলে রৌমারী, রাজিবপুর ও চিলমারী ফেলে রাখা অনুন্নয়ন কাজগুলি করবো। সেই সাথে বেকারত্ব দূরীকরণ, মাদক প্রতিরোধ, মানসম্মত শিক্ষা ব্যবস্থা, নারীদের সম্মান, য়োগাযোগ ব্যবস্থা ও সীমান্তের হত্যাযজ্ঞ সহ বিভিন্ন সমস্যা মুলক বিষয়গুলোর উপর গুরত্ব দেওয়া হবে।
এসময় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, মো. নুর হোসেন মুক্তার নায়েবে ছদর বাংলাদেশ মুজাহিদ কমিটি রৌমারী উপজেলা, মো. আকতার  হোসেন আহবায়ক নির্বাচন পরিচালনা কমিটি ২৮ কুড়িগ্রাম-৪, মো. আনছার উদ্দিন ছদর বাংলাদেশ মুজাহিদ কমিটি রৌমারী, মো. আব্দুল বারি সাবেক চেয়ারম্যান যাদুরচর, মো. আলতাফ হোসেন, আহম্মেদ সোলায়মান সেলিম, সমন্বয়ক নির্বাচন পরিচালনা কমিটি ২৮ কুড়িগ্রাম-৪।
মতবিনিময় সভায় রৌমারী রাজিবপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরমান / আরমান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত